আলোর প্রতিফলন (Reflection of light)

আলোক-রশ্মি কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যখন অপর একটি মাধ্যমের বিভেদতলে আপতিত হয়, তখন আপতিত আলোর কিছু অংশ বিভেদ তল থেকে অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে।

আলোর প্রতিফলন

আলোর প্রতিফলন

Reflection of light

📚 প্রতিফলনের ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ

🔹 আপতিত রশ্মি (Incident Ray): যে আলোকরশ্মি প্রতিফলকের উপর এসে পড়ে।

🔹 প্রতিফলিত রশ্মি (Reflected Ray): প্রতিফলকের পৃষ্ঠ থেকে ফিরে যাওয়া রশ্মি।

🔹 অভিলম্ব (Normal): আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্ব রেখা।

🔹 আপতন কোণ (Angle of Incidence): আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণ।

🔹 প্রতিফলন কোণ (Angle of Reflection): প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণ।

প্রতিফলনের সূত্র : আলো দুটি সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়।

👉 আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।

👉 আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। আপতন কোণ (i) = প্রতিফলন কোণ (r)

আলোর প্রতিফলন দু'ধরনের

tree

নিয়মিত প্রতিফলন

বিক্ষিপ্ত প্রতিফলন

নিয়মিত প্রতিফলন (Regular Reflection)

নিয়মিত প্রতিফলন (Regular Reflection)

সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ মসৃণ সমতলের উপর আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট অভিমুখে অগ্রসর হয়, ফলে প্রতিফলিত রশ্মিগুচ্ছও সমান্তরাল হয়। এই ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে।

বিক্ষিপ্ত প্রতিফলন (Irregular Reflection)

বিক্ষিপ্ত প্রতিফলন (Irregular Reflection)

সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অমসৃণ তলে আপতিত হলে, ওই রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চললেও প্রতিফলিত রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে পড়ে। এই ধরনের প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে।

👉 প্রতিফলকের প্রকৃতি অনুযায়ী এই দু'ধরনের প্রতিফলনই প্রতিফলনের সূত্র দুটি মেনে চলে

👉 বিক্ষিপ্ত প্রতিফলনের ফলেই আমরা আমাদের চারপাশের নিষ্প্রভ বস্তুগুলিকে দেখতে পাই

নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য+
নিয়মিত প্রতিফলনবিক্ষিপ্ত প্রতিফলন
মসৃণ প্রতিফলকে নিয়মিত প্রতিফলন হয়।অমসৃণ প্রতিফলকে বিক্ষিপ্ত প্রতিফলন হয়।

বেশিরভাগ প্রতিফলিত রশ্মি নির্দিষ্ট অভিমুখে এসে আমাদের চোখে পড়ে। তাই প্রতিফলককে চক্চকে দেখায়।

প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে সামান্য অংশ এসে আমাদের চোখে পড়ে সেই জন্য প্রতিফলক চক্চক্ করে না।

নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে।

বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে।

নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছকে ইচ্ছেমতো কোনো স্থানে ফেলা যায়।

বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মি গুলোকে ইচ্ছেমতো যেকোনো জায়গায় ফেলা যায় না।

প্রতিবিম্ব (Image)

কোনো বিন্দু উৎস বা বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অথবা প্রকৃতই অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

প্রতিবিম্ব দুই প্রকার

tree

সদবিম্ব

অসদবিম্ব

সদবিম্ব (Real Images)

সদবিম্ব (Real Images)

কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয়ে যে প্রতিবিম্ব সৃষ্টি করে তাকে প্রথম বিন্দুর সদবিম্ব বলে।

🔹 সদবিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়।

🔹 সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা সদবিম্ব।

অসদবিম্ব (Virtual Images)

অসদবিম্ব (Virtual Images)

কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ, প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর পরস্পর মিলিত না হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদবিম্ব বলে।

🔹 অসদবিম্বকে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না।

🔹 সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তা হল অসদবিম্ব।

সদবিম্ব ও অসদবিম্বের মধ্যে পার্থক্য+
সদবিম্বঅসদবিম্ব

কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয়ে যে প্রতিবিম্ব সৃষ্টি করে তাকে প্রথম বিন্দুর সদবিম্ব বলে।

কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর পরস্পর মিলিত না হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদবিম্ব বলে।

সদবিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়।অসদবিম্বকে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না।
সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা সদবিম্ব।সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তা হল অসদবিম্ব।

একটি লেন্স বা দর্পণ দ্বারা উৎপন্ন সদবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো হয়।

একটি লেন্স বা সমতল দর্পণ দ্বারা উৎপন্ন অসদবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয়, তবে দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়।

💡 সাধারণ ভুল

ভুল ধারণাসঠিক ধারণা
শুধু দর্পণেই প্রতিফলন হয়।মসৃণ ও অমসৃণ দুই ধরনের পৃষ্ঠেই প্রতিফলন হতে পারে।
বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিফলনের সূত্র মানে না।বিক্ষিপ্ত প্রতিফলনও প্রতিফলনের সূত্র মেনে চলে।
সদবিম্ব সব সময় চোখে দেখা যায় না।সদবিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়।
অসদবিম্ব পর্দায় ফেলা যায়।অসদবিম্ব পর্দায় ফেলা যায় না।
আপতন কোণ ও প্রতিফলন কোণ আলাদা হতে পারে।প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সব সময় প্রতিফলন কোণের সমান।

📚 Quick Revision

⭐ আলো কোনো পৃষ্ঠে আপতিত হয়ে আগের মাধ্যমে ফিরে এলে তাকে প্রতিফলন বলে।

⭐ প্রতিফলনের দুটি সূত্র আছে।

⭐ আপতন কোণ = প্রতিফলন কোণ।

⭐ মসৃণ পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন হয়।

⭐ অমসৃণ পৃষ্ঠে বিক্ষিপ্ত প্রতিফলন হয়।

⭐ বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা নিষ্প্রভ বস্তু দেখতে পাই।

⭐ সদবিম্ব পর্দায় ফেলা যায়।

⭐ অসদবিম্ব পর্দায় ফেলা যায় না।

💡 প্রশ্নোত্তর (FAQ)

আলোর প্রতিফলন কাকে বলে?+

আলোকরশ্মি কোনো মাধ্যমের বিভেদতলে আপতিত হয়ে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে এলে সেই ঘটনাকে আলোর প্রতিফলন বলে।

প্রতিফলনের সূত্র কয়টি?+

প্রতিফলনের সূত্র দুটি। প্রথমত, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয়ত, আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান।

আপতন কোণ ও প্রতিফলন কোণের সম্পর্ক কী?+

আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। অর্থাৎ, i = r।

নিয়মিত প্রতিফলন কাকে বলে?+

সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পরও সমান্তরালভাবে একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হলে তাকে নিয়মিত প্রতিফলন বলে।

বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে?+

সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অমসৃণ পৃষ্ঠে আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে।

বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে আমরা কী দেখতে পাই?+

বিক্ষিপ্ত প্রতিফলনের ফলেই আমরা চারপাশের নিষ্প্রভ বা নিজস্ব আলোহীন বস্তুগুলি দেখতে পাই।

নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন কি প্রতিফলনের সূত্র মেনে চলে?+

হ্যাঁ, নিয়মিত ও বিক্ষিপ্ত দুই ধরনের প্রতিফলনই প্রতিফলনের সূত্র মেনে চলে। পার্থক্যটি মূলত প্রতিফলকের পৃষ্ঠের প্রকৃতির জন্য হয়।

প্রতিবিম্ব কাকে বলে?+

কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলে অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হলে সেই বিন্দুকে বস্তুর প্রতিবিম্ব বলে।

সদবিম্ব কাকে বলে?+

আলোক রশ্মিগুলি প্রতিফলন বা প্রতিসরণের পর প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে মিলিত হয়ে যে প্রতিবিম্ব সৃষ্টি করে তাকে সদবিম্ব বলে। সদবিম্ব পর্দায় ফেলা যায়।

সদবিম্ব ও অসদবিম্বের প্রধান পার্থক্য কী?+

সদবিম্ব পর্দায় ফেলা যায় এবং সাধারণত উল্টো হয়। অসদবিম্ব চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না এবং সাধারণত সোজা হয়।

✍️ নিজে চেষ্টা করো

🔹 1. আলোর প্রতিফলন কাকে বলে?

🔹 2. প্রতিফলনের দুটি সূত্র লেখো।

🔹 3. আপতন কোণ ও প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কী?

🔹 4. নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

🔹 5. সদবিম্ব ও অসদবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো।