জ্যামিতির প্রাথমিক ধারণা (Basic Concepts of Geometry)
🎯 এই অধ্যায় শেষে তুমি কি কি জানবে?
👉 বিন্দু, রেখা, রেখাংশ ও রশ্মির পার্থক্য ব্যাখ্যা
👉 বক্ররেখা ও সরলরেখা
👉 সমরেখ ও সমবিন্দুগামী রেখা
👉 একটি রেখাংশ ও একটি সরলরেখার পার্থক্য
👉 বিন্দু (Point)
যার দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা নেই; কেবল অবস্থান আছে তাকে বিন্দু বলে। দুইটি রেখাংশ পরস্পরকে ছেদ করলেও ছেদস্থানে একটি বিন্দু উৎপন্ন হয়, একে ছেদবিন্দুও বলে।
বিন্দু ও ছেদবিন্দু
Point & Point of Intersection
বিন্দুর বৈশিষ্ট্য
🔹 জ্যামিতির একটি মৌলিক উপাদান হলো বিন্দু।
🔹 বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর কেবল অবস্থান আছে।
🔹 বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ বলতে কিছুই নেই।
🔹 বিন্দু যে পথে চলাচল করে সেই সঞ্চার পথকে রেখা বলে।
🔹 বিন্দুর পথ চলার সোজা হলে সরলরেখা হয়।
🔹 বিন্দুর সঞ্চার পথ বাঁকা হলে বক্ররেখা হয়।
🔹 (x, y) দ্বারা দ্বি-মাত্রিক জ্যামিতিতে বিন্দুর স্থানাঙ্ককে প্রকাশ করা হয়।
🔹 (x, y, z) দ্বারা ত্রি-মাত্রিক জ্যামিতিতে বিন্দুর স্থানাঙ্ককে প্রকাশ করা হয়।
📚 যদি কতকগুলো বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। সমরেখ বিন্দুগুলো এবং সরলরেখা একই সমতলে অবস্থান করে।
কতকগুলো রেখা একটি নির্দিষ্ট কোনো একটি বিন্দুর উপর থেকে চোলে যাওয়া কেই বিদুগামী বলে। হলে ঐ রেখাগুলোকে সমবিন্দুগামী রেখা বলে।
সমবিন্দুগামী রেখা
Concurrent Line
👉 রেখা (Line)
কাগজে বলপেন দিয়ে যেকোনো ভাবে একটি দাগ কাটা হলে সেটি একটা রেখার চিত্র হবে।
রেখা
বক্ররেখা
সরলরেখা
👉 বক্ররেখা (Curve Line)
যে কোনো একটি রেখার চিত্রকেই আমার বক্ররেখা বলতে পারি। প্রাথমিক স্তরে আমরা ধরে নেবো বক্ররেখা দুই ধরণের।
বক্ররেখা
খোলা বক্ররেখা
বদ্ধ বক্ররেখা
🔹 খোলা বক্ররেখা (open curve) : একটি বক্ররেখার প্রান্ত বিন্দুদ্বয় পরস্পর মিলিত না হলে তাকে উন্মুক্ত বক্ররেখা বলে।
🔹 বদ্ধ বক্ররেখা (closed curve) : একটি বক্ররেখার প্রান্ত বিন্দুদ্বয় পরস্পর মিলিত হলে তাকে বদ্ধ বক্ররেখা বলে।
📚 যেকোনো রেখাকেই আমরা বক্ররেখা বলতে পারি অর্থাৎ, সরলরেখাও একটি বক্ররেখা যার বক্রতা শূন্য হয়।
💡 জ্যামিতিতে বিভিন্ন ধরণের বক্ররেখার বিভিন্ন নাম ও গাণিতিক পরিচয় আছে যার সম্পর্কে আমরা উচ্চতর স্তরে ধীরে ধীরে পরিচিত হতে থাকবো।
👉 সরলরেখা (Straight Line)
একটি সরলরেখা অঙ্কন করতে হলে কমপক্ষে দুটি বিন্দুর প্রয়োজন। দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্বই সরলরেখা।
সরলরেখা
Straight Line
বিন্দুর বৈশিষ্ট্য
🔹 সরলরেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা বেধ নেই।
🔹 সরলরেখা উভয়দিকে অসীম পর্যন্ত বিস্তারিত বলে এই রেখার কোনো শেষবিন্দু বা প্রান্তবিন্দু নেই।
🔹 সরলরেখার প্রতিটি বিন্দু একই সমতলে অবস্থিত।
👉 রেখাংশ (Line Segment)
দুটি প্রান্তবিন্দু বিশিষ্ট একটি রেখার অংশকে রেখাংশ বলা হয়।
রেখাংশ
Line Segment
📚 কোনো সরলরেখার দৈর্ঘ্য পরিমাপ করার অর্থ হলো রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা।
👉 রশ্মি (Ray)
একটি প্রান্তবিন্দু বিশিষ্ট সরলরেখাকে রশ্মি বলে।
রশ্মি
Ray
🔹 রশ্মি হলো রেখার একটি অংশ যা একটি প্রান্তবিন্দু থেকে শুরু করে অপরদিকে অসীম পর্যন্ত বৃস্তিত সঞ্চারপথ।
🔹 একটি রশ্মি অর্ধ রেখা (half-line) নামে পরিচিত।
⚠️ এই বিষয়ের কিছু সাধারণ ভুল ধারণা
🔹 অনেকেই মনে করে বিন্দুর একটি ছোট্ট আকার আছে — বাস্তবে বিন্দুর কোনো মাত্রা নেই।
🔹 সরলরেখার দুইটি শেষবিন্দু আছে — আসলে সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত।
🔹 রেখাংশ ও সরলরেখা একই জিনিস — রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে, সরলরেখার নেই।
✅ দ্রুত রিভিশন (Quick Revision)
🔹 বিন্দুর কোনো মাত্রা নেই, কেবল অবস্থান আছে।
🔹 সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত।
🔹 রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে।
🔹 রশ্মির একটি প্রান্তবিন্দু আছে এবং একদিকে অসীম পর্যন্ত যায়।
🔹 সমরেখ বিন্দু একই সরলরেখায় অবস্থান করে।