একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ (Quadratic Equation in One Variable)

🎯 এই অধ্যায় শেষে তুমি কি কি জানবে?

👉 দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax² + bx + c = 0,

👉 দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য

👉 দ্বিঘাত সমীকরণের সমাধান করার উপায়

👉 দ্বিঘাত সমীকরণের কিছু সমস্যা ও তার সমাধান

দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax2 + bx + c = 0, যেখানে x একটি যার কোনো নির্দিষ্ট মান থাকে না বা অজানা সংখ্যা। বা চলক, এবং a (≠ 0), b, ও c ধ্রুবক, একেই একচলবিশিষ্ট 2 ডিগ্রি সমীকরণ বলা হয়।

📚 x2-এ x কে নিধান (Base)2 কে সূচক (Power) বলা হয়।

📚 ax2 + bx + c = 0-এ ab কে যথাক্রমে x2x সহগ (Coefficient) বলা হয়।

প্রধান বৈশিষ্ট্য (Key Characteristics) :

🔸 সাধারণ আকার (Standard Form) : ax2 + bx + c = 0

🔸 চলকের সর্বোচ্চ সূচক : 2 (অর্থাৎ x2-এর সূচক)।

সহগসমূহ (Coefficients) :

🔸 a : প্রধান সহগ বা x2-এর সহগ (a ≠ 0)

🔸 b : x পদের সহগ।

🔸 c : ধ্রুবক পদ।

📚 দ্বিঘাত সমীকরণ চেনার সহজ নিয়ম

কোনো সমীকরণ সরাসরি দ্বিঘাত দেখালেই হবে না। প্রথমে সমীকরণটিকে সরল করে সাধারণ আকারে আনতে হবে।

ax² + bx + c = 0 আকারে আনার পর যদি পদের সহগ শূন্য না হয়, তবে সেটি দ্বিঘাত সমীকরণ।

দ্বিঘাত সমীকরণের সমাধান (Solution of a Quadratic Equation) :

🔸 যদি কোনো বাস্তব সংখ্যা α কে দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0, a ≠ 0-এর একটি মূল বলা হয়, তবে তাকে অবশ্যই শর্ত 2 + bα + c = 0 পূরণ করতে হবে।

🔸 এক্ষেত্রে আমরা আরও বলি যে x = α হলো দ্বিঘাত সমীকরণের একটি সমাধান, অথবা α-এর মান দ্বিঘাত সমীকরণকে Satisfied the value করে।

🔸 দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0, a ≠ 0-এর একটি বীজ α হয়, তবে (x-α) সমীকরণটির একটি উৎপাদক (Factor) হবে। বিপরীতক্রমেও এটি সত্য হবে।

🔸 যেহেতু ax2 + bx + c = 0-এর চলকের সর্বোচ্চ সূচক 2, তাই সহগগুলির মানের উপর নির্ভর করে এর সর্বাধিক দুইটি সমাধান থাকতে পারে, যেগুলিকে মূল (roots) বলা হয়।

📚 f(x)=ax2 + bx + c-এর শূন্যগুলো (zeroes) এবং ax2 + bx + c = 0-এর বীজ (roots) একই হবে।

👇 নিচের সমীকরণগুলি দ্বিঘাত সমীকরণ কি না পরীক্ষা করো :

🔹 1. (x – 2)2 + 1 = 2x – 3

🔹 2. x(x + 1) + 8 = (x + 2) (x – 2)

🔹 3. x(2x + 3) = x2 + 1

🔹 4. (x + 2)3 = x3 – 4

🔹 5. (2x – 1)(x – 3) = (x + 5)(x – 1)

🔹 6. x2 + 3x + 1 = (x – 2)2

🔹 7. (x + 2)3 = 2x (x2 – 1)

🔹 8. x3 – 4x2 – x + 1 = (x – 2)3

👇 নিচের পরিস্থিতিগুলিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো :

🔹 1. একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 528 m2। জমিটির দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 বেশি। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে।

🔹 2. পরপর দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 306। পূর্ণসংখ্যাগুলি নির্ণয় করতে হবে।

🔹 3. রোহানের মায়ের বয়স তার থেকে 26 years বেশি। এখন থেকে 3 years পরে তাদের বয়সের গুণফল হবে 360। রোহানের বর্তমান বয়স নির্ণয় করতে হবে।

🔹 4. একটি ট্রেন সমবেগে 480 km দূরত্ব অতিক্রম করে। যদি তার গতি 8 km/h কম হতো, তবে একই দূরত্ব অতিক্রম করতে 3 hours বেশি সময় লাগত। ট্রেনটির গতি নির্ণয় করতে হবে।

👇 চলো সমাধান করি :

🔹 1.

🔹 2. , x ≠ 0

🔹 3. , x ≠ 3, −5

👉 Click for more solved problems

💡 সাধারণ ভুল ধারণা Common Mistakes

ভুল ধারণাসঠিক ধারণা
x² থাকলেই সমীকরণ দ্বিঘাত হবে।সরল করার পর x² পদ থাকতে হবে।
a = 0 হলেও দ্বিঘাত সমীকরণ হবে।a = 0 হলে সমীকরণ দ্বিঘাত থাকে না।
সব দ্বিঘাত সমীকরণের দুটি ভিন্ন মূল থাকে।দুটি ভিন্ন, দুটি সমান বা বাস্তব মূল নাও থাকতে পারে।
মূল ও উৎপাদক একই জিনিস।মূল হলো x-এর মান, উৎপাদক হলো রাশির গুণনীয় অংশ।

💡 Quick Revision

🔹 দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার: ax² + bx + c = 0

🔹 এখানে a ≠ 0

🔹 চলকের সর্বোচ্চ ঘাত 2

🔹 a হলো -এর সহগ

🔹 b হলো x-এর সহগ

🔹 c হলো ধ্রুবক পদ

🔹 দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ দুটি মূল থাকতে পারে

💡 প্রশ্নোত্তর (FAQ)

দ্বিঘাত সমীকরণ কাকে বলে?+

যে একচলবিশিষ্ট সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 2 এবং যাকে ax² + bx + c = 0 আকারে লেখা যায়, তাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। এখানে a ≠ 0

দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কী?+

দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax² + bx + c = 0, যেখানে a, b c ধ্রুবক এবং a ≠ 0

ax² + bx + c = 0 সমীকরণে a, b ও c কী?+

এখানে a হলো x²-এর সহগ, b হলো x-এর সহগ এবং c হলো ধ্রুবক পদ।

দ্বিঘাত সমীকরণে a-এর মান শূন্য হতে পারে কি?+

না। a = 0 হলে x² পদটি থাকবে না এবং সমীকরণটি দ্বিঘাত থাকবে না। তাই দ্বিঘাত সমীকরণে a ≠ 0 হতে হবে।

দ্বিঘাত সমীকরণের মূল কাকে বলে?+

চলকের যে মান বসালে দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হয়, সেই মানকে দ্বিঘাত সমীকরণের মূল বা solution বলা হয়।

একটি দ্বিঘাত সমীকরণের কয়টি মূল থাকতে পারে?+

সাধারণভাবে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ দুটি মূল থাকতে পারে।

দ্বিঘাত সমীকরণ শেখা কেন জরুরি?+

বীজগণিত, উৎপাদকে বিশ্লেষণ, সমীকরণ সমাধান, গ্রাফ, পদার্থবিজ্ঞানের সমস্যা এবং উচ্চতর গণিত বোঝার জন্য দ্বিঘাত সমীকরণ খুব গুরুত্বপূর্ণ।

দ্বিঘাত সমীকরণ সমাধানের সাধারণ পদ্ধতি কী কী?+

দ্বিঘাত সমীকরণ সাধারণত উৎপাদকে বিশ্লেষণ, পূর্ণবর্গ পদ্ধতি, সূত্র প্রয়োগ এবং কখনও গ্রাফের সাহায্যে সমাধান করা যায়।