📌 ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180°।
� 02. সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?📌 যে ত্রিভুজের দুইটি বাহু সমান অর্থাৎ, △ABC যার AB = AC হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
� 03. সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুর বিপরীত কোণগুলোর সম্পর্ক কী?📌 বিপরীত কোণ দুটি সমান হয়। অর্থাৎ, △ABC যার AB = AC হলে ∠ABC = ∠ACB হবে।
� 04. ত্রিভুজের বহিঃস্থ কোণ কাকে বলে?📌 ত্রিভুজের একটি বাহু বাড়ালে যে কোণটি উৎপন্ন হয়, তাকে বহিঃস্থ কোণ বলে।
� 05. বহিঃস্থ কোণ উপপাদ্যটি লিখ।📌 ত্রিভুজের একটি বহিঃস্থ কোণ তার বিপরীত দুই অন্তঃস্থ কোণের সমষ্টির সমান।
� 06. যদি একটি ত্রিভুজের দুই কোণ ৫০° ও ৬০° হয়, তবে তৃতীয় কোণ কত?📌 ৭০°।
� 07. সমকোণী ত্রিভুজে একটি কোণ ৯০° হলে বাকি দুই কোণের সমষ্টি কত?📌 ৯০°।
� 08. অসম বাহু ত্রিভুজ কাকে বলে?📌 যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তাকে অসম বাহু ত্রিভুজ বলে।
� 09. ত্রিভুজে বড় বাহুর বিপরীত কোণ কেমন হয়?📌 বড় হয়।
� 10. ত্রিভুজে বড় কোণের বিপরীত বাহু কেমন হয়?📌 বড় হয়।
� 11. ত্রিভুজে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর তুলনায় কেমন?📌 সর্বদা বেশি হয়।
� 12. যদি একটি ত্রিভুজের দুই বাহু ৫ সেমি ও ৭ সেমি হয়, তবে তৃতীয় বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য কতের মধ্যে হবে?
📌 ২ সেমির বেশি এবং ১২ সেমির কম।
� 13. সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণের মান কত?📌 ৬০°।
� 14. একটি ত্রিভুজের তিনটি কোণ কি ৯০°, ৬০°, ৪০° হতে পারে?📌 না, কারণ সমষ্টি ১৯০° হয়।
� 15. বহিঃস্থ কোণ কি অন্তঃস্থ বিপরীত কোণের চেয়ে বড়?📌 হ্যাঁ, এটি প্রত্যেক বিপরীত অন্তঃস্থ কোণের চেয়ে বড়।
� 16. যদি একটি ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয়, তবে বাকি কোণগুলো কেমন হবে?
📌 উভয়ই সূক্ষ্মকোণ হবে।
� 17. একটি ত্রিভুজে কি দুইটি সমকোণ থাকতে পারে?📌 না, কারণ তাহলে কোণের সমষ্টি ১৮০° অতিক্রম করবে।
� 18. সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষ কোণ কাকে বলে?📌 সমান দুই বাহুর মধ্যবর্তী কোণকে শীর্ষ কোণ বলে।
� 19. একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ১:২:৩ হলে কোণগুলোর মান কত?📌 ৩০°, ৬০°, ৯০°।
� 20. ত্রিভুজে কোন শর্ত পূরণ না হলে ত্রিভুজ গঠন সম্ভব নয়?📌 যদি দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে কম বা সমান হয়।