🎯 এই অধ্যায় শেষে তুমি কী কী জানবে?

👉 সামান্তরিকের সংজ্ঞা বুঝতে পারবে

👉 সামান্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে

👉 সামান্তরিকের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য বুঝতে পারবে

👉 একটি কর্ণের সাহায্যে সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করার ধারণা বুঝতে পারবে

👉 চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করার নিয়মগুলি প্রয়োগ করতে পারবে

👉 জ্যামিতিক প্রমাণে সামান্তরিকের বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবে

আমরা আগের অধ্যায়ে চতুর্ভুজ সম্পর্কে জেনেছি। সামান্তরিক হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ, যার দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল।

অর্থাৎ, ABCD সামান্তরিকের AD || BC, এবং AB || DC হবে।

👉 এই অধ্যায়ে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা ও প্রমাণ করা হলো।

সামান্তরিকের বৈশিষ্ট্য (Properties of a Parallelogram)

⭐ কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলি ও কোণগুলি পরস্পর সমান।

Parallelogram
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :

ধরি, ABCD সামান্তরিক। অর্থাৎ, AB || DC এবং AD || BC; AC কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজ △ABC ও △CDA-তে বিভক্ত করেছে।

প্রামাণ্য :

(1) △ABC ≅ △CDA

(2) AB = DC ও BC = AD

(3) ∠ABC=∠ADC ও ∠BAD = ∠BCD

প্রমাণ :⸪ AD || BC এবং AC তাদের ছেদক

⸫ ∠ACB = একান্তর ∠CAD ---- (i)

⸪ AB || DC এবং AC তাদের ছেদক

⸫ ∠BAC = একান্তর ∠ACD ---- (ii)

এবং,△ABC ও △CDA-এর মধ্যে,

∠ACB = ∠CAD [(i) নং অনুযায়ী ]

AC সাধারণ বাহু
এবং,

∠BAC = ∠ACD [(ii) নং অনুযায়ী]

∴ △ABC ≅ △CDA [⸪ সর্বসমতার A-S-A শর্তানুসারে]

∴ প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে (1) প্রমাণিত।

∴ AB = DC ও BC = AD [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]

∴ সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান (2) প্রমাণিত।

∠BAC + ∠CAD = ∠ACB + ∠ACD [⸪ (i) ও (ii) থেকে পেলাম]

⸫ ∠BAD = ∠BCD
এবং,

∠ABC = ∠ADC [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]

⸫ সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান (3) প্রমাণিত।

⭐ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে

Parallelogram
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :

ধরি, ABCD সামান্তরিকের দুটি কর্ণ AC ও BD পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।

প্রামাণ্য :AO = OC এবং BO = OD
প্রমাণ :⸪ AD || BC এবং AC তাদের ছেদক
⸫ ∠ACB = একান্তর ∠CAD
অর্থাৎ,∠OAD = ∠OCB ---- (i)
⸪ AC ও BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করেছে।
∠AOD = বিপ্রতীপ ∠BOC ---- (ii)
এবং,△ AOD ও △ BOC-এর মধ্যে,

∠OAD = ∠OCB [(i) নং অনুযায়ী ]

AD = BC [⸪ সামান্তরিকের বিপরীত বাহু]
এবং,

∠AOD = ∠BOC [(ii) নং অনুযায়ী]

∴ △ AOD ≅ △ BOC [⸪ সর্বসমতার A-S-A শর্তানুসারে]

∴ AO = OC ও DO = BO [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]

∴ প্রমাণিত হল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

⭐ কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

Parallelogram
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত:ABCD চতুর্ভুজের AB=DC এবং AD=BC
প্রামাণ্য:ABCD একটি সামান্তরিক।
অঙ্কন:BD কর্ণ টানলাম।
প্রমাণ:∆ ABD ও ∆ CDB-এর মধ্যে,
AB=DC
এবং,AD=BC [প্রদত্ত]
এবং,BD সাধারণ বাহু

△ABD ≅ △CDB [⸪ সর্বসমতার S-S-S শর্তানুসারে]

∠ADB = ∠CBD [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]

কিন্তু AD ও BC-কে BD ছেদ করায়
∠ADB = একান্তর ∠CBD
AD || BC
আবার,

∠ABD = ∠CDB [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]

কিন্তু AB ও DC-কে BD ছেদ করায়
∠ABD = একান্তর ∠CDB
AB || DC
ABCD চতুর্ভুজের
AD || BC
এবং,AB || DC
ABCD একটি সামান্তরিক (প্রমাণিত)

⭐ কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

Parallelogram
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :ABCD চতুর্ভুজের ∠BAD = ∠BCD এবং ∠ABC = ∠ADC
প্রামাণ্য :ABCD একটি সামান্তরিক।
প্রমাণ :একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ।
∠BAD + ∠ABC + ∠BCD + ∠ADC = 4 সমকোণ
প্রদত্ত,∠BAD = ∠BCD এবং ∠ABC = ∠ADC
∠BAD + ∠ABC + ∠BAD + ∠ABC = 4 সমকোণ
বা,2 (∠BAD + ∠ABC) = 4 সমকোণ
∠BAD+ ∠ABC = 2 সমকোণ

AD ও BC সরলরেখাংশ দুটিকে AB সরলরেখাংশ ছেদ করায় ছেদকের একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণদুটির সমষ্টি 2 সমকোণ

AD || BC
একইভাবে প্রমাণ করতে পারি যে,
AB || DC
ABCD চতুর্ভুজের
AD || BC
এবংAB || DC
ABCD একটি সামান্তরিক (প্রমাণিত)

⭐ চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে।

Parallelogram
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত:ABCD চতুর্ভুজের AB = DC এবং AB || DC
প্রামাণ্য: ABCD একটি সামান্তরিক।
অঙ্কন: AC কর্ণ অঙ্কন করলাম।
প্রমাণ: ⸪ AB || DC এবং AC ছেদক
∠BAC = একান্তর ∠ACD
∆ ABC ও ∆ CDA-এর মধ্যে,
AB = DC [প্রদত্ত]
∠BAC = ∠ACD
এবং AC তাদের সাধারণ বাহু।

△ ABC ≅ △ CDA [⸪ সর্বসমতার S-A-S শর্তানুসারে]

সুতরাং,

∠ACB = ∠DAC [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]

কিন্তু BC ও AD সরলরেখাংশকে AC ছেদ করায় দুটি একান্তর কোণ সমান হয়েছে।

BC || AD
যেহেতু, ABCD চতুর্ভুজের
AB || DC
এবং BC || AD
ABCD একটি সামান্তরিক। (প্রমাণিত)

⭐ চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে।

Parallelogram
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত:

ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ, AO = OC এবং BO = OD

প্রামাণ্য: ABCD একটি সামান্তরিক।
প্রমাণ: ∆ AOD ও ∆ BOC-এর মধ্যে,
AO = OC

∠AOD = ∠BOC [⸪ বিপ্রতীপ কোণ]

BO = OD

∆ AOD ≅ ∆ BOC [⸪ সর্বসমতার S-A-S শর্তানুসারে]

AD = BC [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]

এবং

∠OAD = ∠OCB [⸪ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]

কিন্তু AD ও BC সরলরেখাংশকে AC ছেদ করার ফলে এই দুটি একান্তর কোণ সমান।

AD || BC
ABCD চতুর্ভুজের
AD || BC
এবংAD = BC

ABCD একটি সামান্তরিক। [প্রমাণিত]

📚 মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়

👉 সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল।

👉 সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান।

👉 সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180°।

👉 সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

👉 একটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে।