বহুভুজ সংক্রান্ত উপপাদ্য (Polygon Theorems)

বহুভুজের বাহুসংখ্যা জানা থাকলে তার অন্তঃকোণগুলির সমষ্টি, বহিঃকোণগুলির সমষ্টি এবং সুষম বহুভুজের প্রতিটি কোণের পরিমাপ সহজেই নির্ণয় করা যায়। নিচে সূত্রগুলির প্রমাণ ও প্রয়োগ ধাপে ধাপে দেখানো হলো।

n সংখ্যক বাহুবিশিষ্ট উত্তল বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2(n − 2) সমকোণ বা (n − 2) × 180°

প্রদত্ত :

ধরি ABCDEFGH ... একটি n সংখ্যক বাহুবিশিষ্ট উত্তল বহুভুজ।

প্রামাণ্য :

বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি 2(n − 2) সমকোণ বা (n − 2) × 180°

অঙ্কন :

A শীর্ষবিন্দু থেকে A-এর সংলগ্ন নয় এমন শীর্ষবিন্দুগুলির সঙ্গে কর্ণ আঁকলাম।

প্রমাণ :

একটি n-বাহুবিশিষ্ট উত্তল বহুভুজের একটি শীর্ষবিন্দু থেকে সব সম্ভব কর্ণ আঁকলে বহুভুজটি (n − 2)টি ত্রিভুজে বিভক্ত হয়।

বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি
=

(n − 2)টি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি

=

(n − 2) × 2 সমকোণ [⸪ একটি ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ বা 180°]

=

2(n − 2) সমকোণ

=(n − 2) × 180°[প্রমাণিত]

⭐ বহুভুজের একই অভিমুখে নেওয়া বহিঃকোণগুলির সমষ্টি 4 সমকোণ বা 360°

প্রদত্ত :

ধরি ABCDEFGH ... একটি n সংখ্যক বাহুবিশিষ্ট উত্তল বহুভুজ। প্রতিটি শীর্ষে একই অভিমুখে একটি করে বহিঃকোণ নেওয়া হলো।

প্রামাণ্য :

এই nটি বহিঃকোণের পরিমাপের সমষ্টি 4 সমকোণ বা 360°

প্রতিটি অন্তঃকোণ এবং তার সংলগ্ন বহিঃকোণের পরিমাপের সমষ্টি = 2 সমকোণ বা 180°

nটি অন্তঃকোণ ও সংশ্লিষ্ট nটি বহিঃকোণের মোট সমষ্টি = 2n সমকোণ।

আবার, nটি অন্তঃকোণের সমষ্টি = 2(n − 2) সমকোণ।

nটি বহিঃকোণের সমষ্টি

=

2n − 2(n − 2) সমকোণ

=

2n − 2n + 4 সমকোণ

=

4 সমকোণ

=360°[প্রমাণিত]

⭐ সুষম বহুভুজ কাকে বলে?

যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান, তাকে সুষম বহুভুজ (Regular Polygon) বলা হয়।

👉 সুষম ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ এবং সুষম চতুর্ভুজ হলো বর্গক্ষেত্র।

n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ কত?

সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান।

n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি = 2(n − 2) সমকোণ বা (n − 2) × 180°

একটি অন্তঃকোণের পরিমাপ
=

সমকোণ

=

n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃকোণের পরিমাপ কত?

সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ সমান এবং সব বহিঃকোণের সমষ্টি 360°

প্রতিটি বহিঃকোণের পরিমাপ

⭐ উদাহরণ: 12-বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করি

n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি

= (n − 2) × 180°

এখানে, n = 12

= (12 − 2) × 180° = 10 × 180° = 1800°

অতএব, 12-বাহুবিশিষ্ট বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি 1800°

মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়

  • n-বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি (n − 2) × 180°
  • একই অভিমুখে নেওয়া একটি করে বহিঃকোণের সমষ্টি সবসময় 360°
  • সুষম বহুভুজের একটি অন্তঃকোণ
  • সুষম বহুভুজের একটি বহিঃকোণ
  • একই শীর্ষের একটি অন্তঃকোণ ও তার সংলগ্ন বহিঃকোণের সমষ্টি 180°