উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন (Image Formation by a Convex Lens)
অসীম দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব
Object at infinite distance
🔹 লক্ষ্যবস্তুটি অসীম দূরত্বে থাকলে প্রতিবিম্বটি লেন্সের বিপরীত পাশে মুখ্য ফোকাসে গঠিত হয়। প্রতিবিম্বটি বাস্তব, অবশীর্ষ এবং বস্তুর তুলনায় অত্যন্ত ছোটো হয়।
2f-এর বেশি দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব
Object located beyond 2F
🔹 বস্তুটি 2F-এর বাইরে থাকলে প্রতিবিম্বটি লেন্সের বিপরীত পাশে F ও 2F-এর মধ্যে গঠিত হয়। প্রতিবিম্বটি বাস্তব, অবশীর্ষ এবং বস্তুর তুলনায় ছোটো হয়।
2f দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব
Object located at 2F
🔹 বস্তুটি 2F-এ থাকলে প্রতিবিম্বটি লেন্সের বিপরীত পাশে 2F-এ গঠিত হয়। প্রতিবিম্বটি বাস্তব, অবশীর্ষ এবং বস্তুর সমান আকারের হয়।
f ও 2f -দূরত্বের অবস্থিত বস্তুর প্রতিবিম্ব
Object located between F and 2F
🔹 বস্তুটি F ও 2F-এর মধ্যে থাকলে প্রতিবিম্বটি লেন্সের বিপরীত পাশে 2F-এর বাইরে গঠিত হয়। প্রতিবিম্বটি বাস্তব, অবশীর্ষ এবং বস্তুর তুলনায় বড়ো হয়।
লেন্সের ফোকাসে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব
Object located at the focus
🔹 বস্তুটি ফোকাসে থাকলে প্রতিবিম্বটি লেন্সের বিপরীত পাশে অসীম দূরত্বে গঠিত হয়। প্রতিবিম্বটি বাস্তব, অবশীর্ষ এবং অত্যন্ত বিবর্ধিত হয়।
লেন্স ও ফোকাসের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব
Object located between the lens and the focus
🔹 বস্তুটি লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বটি বস্তুর একই পাশে গঠিত হয়। প্রতিবিম্বটি কাল্পনিক, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় বড়ো হয়।
💡 MN কে ডান বা বাঁদিকে drag করো।
অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন (Reflection structure of a concave lens)
অবতল লেন্সের প্রতিবিম্ব
Reflection of a concave lens
🔹 লেন্সের যে পাশে বস্তু আছে, প্রতিবিম্বটি সেই দিকেই গঠিত হবে এবং প্রতিবিম্বটি অসদ্, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে ছোটো হবে।
💡 উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনের নিয়ম
| বস্তুর অবস্থান | প্রতিবিম্বের অবস্থান | প্রকৃতি | আকার |
|---|---|---|---|
| অসীম দূরত্বে | মুখ্য ফোকাসে | বাস্তব ও অবশীর্ষ | অত্যন্ত ছোটো |
| 2F-এর বাইরে | F ও 2F-এর মধ্যে | বাস্তব ও অবশীর্ষ | ছোটো |
| 2F-এ | 2F-এ | বাস্তব ও অবশীর্ষ | সমান |
| F ও 2F-এর মধ্যে | 2F-এর বাইরে | বাস্তব ও অবশীর্ষ | বড়ো |
| F-এ | অসীমে | বাস্তব ও অবশীর্ষ | অত্যন্ত বড়ো |
| লেন্স ও F-এর মধ্যে | বস্তুর একই পাশে | বাস্তব ও অবশীর্ষ | বড়ো |